দক্ষিণ সুনামগঞ্জ অফিস
জেলা নিকাহ রেজিষ্ট্রার সমিতির কার্যকরী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় সুনামগঞ্জ ষোলঘর কাজী অফিসে, জেলা নিকাহ রেজিষ্ট্রার সমিতির সভাপতি অধ্যক্ষ কাজী মাওলানা মঈনুল ইসলাম পারভেজের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক কাজী মাও. আব্দুস সামাদের পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক স¤পাদক সাংবাদিক কাজী মাওলানা জমিরুল ইসলাম মমতাজ, দপ্তর স¤পাদক কাজী মাওলানা ইছহাক মিয়া, প্রচার স¤পাদক কাজী মাওলানা আবুনুর মো. নুরুল আজিজ চৌধুরী, সহ স¤পাদক কাজী মাওলানা সৈয়দ আহমদ, যুগ্ম স¤পাদক কাজী মাওলানা আব্দুল মুকিত, সাংস্কৃতিক স¤পাদক কাজী মাওলানা ফায়জুল করিম, কাজী মাওলানা হাবিবুর রহমান চৌধুরী, কাজী মাওলানা ফখর উদ্দীন প্রমুখ।
সভা শেষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের কাজী মাওলানা আব্দুল আলীর মাতা ইমরানা বেগম ও পশ্চিম পাগলা ইউনিয়নের কাজী মো. নুরুল হকের মাতা আস্তুরা বেগম এবং সুনামগঞ্জ পৌরসভার কাজী মাওলানা ফখর উদ্দীন চাচী ও বিশম্ভরপুর উপজেলার মেরুয়াখলা মমনিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হাজী মাওলানা আব্দুল হাইর সহধর্মিনীর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সকল কবরবাসী সহ তাদের জন্য জান্নাত কামনা করে মোনাজাত করা হয়।
- ছাতকে সমাজসেবী আচ্ছা মিয়ার দাফন সম্পন্ন
- যাদের জমি নাই তাদেরকে বাঁধের কাজ দেয়া যাবে না -অ্যাড. শামীমা


