স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক গ্রামের ভিলেজ ইন্টারন্যাল রোডের কাজ উদ্বোধন করেছেন সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার।
শনিবার ভিলেজ ইন্টারন্যাল রোডের কাজ উদ্বোধন শেষে তিনি উপজেলার গজারিয়াতে পাগনা হাওর রক্ষা বেরী বাঁধের কাজ উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, এই ফসল আমাদের। এই হাওর আমাদের। এই বাঁধ নির্মাণে কোনও অনিয়ম আমরা সহ্য করবো না। হাওরে যাদের জমি নাই তাদেরকে কাজ দেয়া যাবে না।
কমিটি গঠনে সকল প্রকার অনিয়ম দূর করতে হবে।
জননেত্রী শেখ হাসিনা সরকারের বরাদ্দকে কেউ যাতে আত্মসাৎ করতে না পারে সে ব্যাপারে আপনারা সচেতন থাকুন।
এসময় জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালসহ এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
- জেলা নিকাহ রেজিষ্ট্রার সমিতির কার্যকরী কমিটির সাধারণ সভা
- জগন্নাথপুরে চুরির মামলার দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার


