জগন্নাথপুরে চুরির মামলার দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পুলিশের অভিযানে চুরির মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামী গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামীর নাম আব্দাল মিয়া (২১)। তিনি জগন্নাথপুর পৌরএলাকার কেশবপুরের বাসিন্দা তেরাই মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত শনিবার রাতে জগন্নাথপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে একটি চুরির মামলার আদালত কর্তৃক তিন বছরের দ-প্রাপ্ত পলাতক আসামী আব্দাল মিয়াকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক আফছার আহমদ বলেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামীকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।