ছাতকে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে খুন/ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
বাড়ির সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ঘুনের ঘটনার আলোচিত মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড- দিয়েছেন আদালত। সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (১ম আদালত) মহিউদ্দিন মুরাদ সোমবার এই রায় ঘোষণা করেন ।
যাবজ্জীবন কারাদপ্রাপ্ত আসামীরা হলেন, ছাতক উপজেলার কাজীরগাঁও গ্রামের ওয়াহিদ আলীর ছেলে ছফির আলী, তারিজ আলী ও জাহিদ আলী। এছাড়াও তাদের আরও ২০ হাজার টাকা করে অর্থদ-, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ছাতক উপজেলার কাজীরগাঁও গ্রামে সম্পত্তির সীমানা নিয়ে ওহাব আলীর সাথে বিরোধ চলছিল একই গ্রামের মো. নুরুল ইসলামের। ২০০৭ সালের পহেলা ডিসেম্বর শনিবার দুপুরে এ নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে নুরুল ইসলামের বড় ভাই নুর আলী খুন হন। এ ঘটনার পরদিন ২০ জনকে আসামী করে ছাতক থানায় মামলা দায়ের করেন নিহতের বড় ভাই নুরুল ইসলাম। পুলিশ মামলার চার্জশিট প্রদান করে। সাক্ষ্য প্রমাণ ও দীর্ঘ শুনানী শেষে আদালত সোমবার এই রায় প্রদান করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পি.পি অ্যাডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. শাহাব উদ্দিন চৌধুরী।