স্টাফ রিপোর্টার
শাল্লা উপজেলার দারাইন নদীর ¯্রােতে ভেসে গেছেন মা ও দুই মেয়ে। সোমবার সন্ধ্যার পর শাল্লা সরকারি কলেজ সংলগ্ন সেতুর নিচে এই ঘটনা ঘটে। তবে নিখোঁজ মা ও মেয়ের পরিচয় রাত সাড়ে নয়টা পর্যন্ত জানা যায় নি।
জানা যায়, শাল্লা সদরের সেতুর পূর্ব পাড়ের দক্ষিণ পাশের ডুবন্ত সড়কের পাশে ১৫-২০ হাত জায়গা দিয়ে দাড়াইন নদীর পানি একদিক থেকে আরেকদিকে প্রবল বেগে যাচ্ছিল। সেখানে পানির উচ্চতা দেড় থেকে দুই ফুট। মার্কুলির দিক থেকে এসে সেখানে মোটরসাইকেল থেকে নামেন দুই মেয়ে সহ ঐ অজ্ঞাত মহিলা। মহিলার সাথে ৭-৮ বছর বয়সের একটি মেয়ে এবং কোলে আরেকটি শিশু ছিল। শাল্লা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার জন্য এসেছিলেন ঐ মা ও দ্ইু মেয়ে। মোটরসাইকেল চালক সমীরণ এসময় বাচ্চাদের পাড় করতে সহযোগিতা করতে চাইলেও ঐ মহিলা জানান, তিনি বাচ্চাদের পাড় করতে পারবেন। কিন্তু পাড় হওয়ার সময় হঠাৎ হাত থেকে বড় মেয়ে ছুটে যায়। এসময় বড় মেয়েকে ধরতে গিয়ে কোলের শিশুসহ মা পানিতে তলিয়ে যান। সাথে সাথে ছুটে যান মোটরসাইকেল চালক সমীরণ, কিন্তু তিনি মা ও মেয়েকে আর ধরতে পারেন নি। ৪০-৫০ সেকেন্ডের মধ্যে এই মা ও দুই মেয়েকে দেখাও যাচ্ছিল না। এরপর খবর পেয়ে প্রশাসন, পুলিশ এবং এলাকাবাসী এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে নয়টা) নৌকা ও জাল নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন।
শাল্লা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ মা ও সন্তানদের উদ্ধারে কাজ করছে প্রশাসন। এখনও তাদের পরিচয় পাওয়া যায় নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব বলেন, প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালক সমীরণের কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে এসেছি। নৌকা নিয়ে আমরা মা ও মেয়েদের উদ্ধারে অভিযান চালাচ্ছি।
- ঈদ-উল-আযহার ছুটি বাড়ল ১ দিন : মন্ত্রিপরিষদ সচিব
- ছাতকে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে খুন/ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড


