ছাতক প্রতিনিধি
ছাতকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সামছুদ্দিন (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের তাহিরপ্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়। সামছুদ্দিন উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শরিষপুর গ্রামের আইয়ূব আলীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম অভিযান চালিয়ে শহরের তাহিরপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। জিআর ২৯/২০১৮ মামলার সাজাপ্রাপ্ত আসামী সামছুদ্দিন দীর্ঘদিন ধরে পলাতক ছিল। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


