Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
ছাতকে সুরমা নদীতে নৌকা বাইচ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

ছাতকে সুরমা নদীতে নৌকা বাইচ

ছাতক প্রতিনিধি
ছাতকের সুরমা নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বিখ্যাত গানের মতোই প্রতিযোগিতায় অংশ নেয়া নৌকাগুলো নদীতে ঝিলমিল করছিল।
নৌকা বাইচ উপভোগ করতে সুরামা নদীর দু’পাড়ে জড়ো হয়েছিল কয়েক হাজার উৎসুখ নারী-পুরুষ। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সুরমা নদীর মুক্তিরগাঁও এলাকা থেকে শহরের বৌলা পর্যন্ত কয়েকটি ধাপে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার ডজন খানেক নৌকা অংশ নেয়। সু-সজ্জিত নৌকার সাথে মাঝি-মাল্লারাও রং-বেরংয়ের পোশাক পড়ে নৌকা বাইচকে করে তুলেন আকর্ষণীয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা বাইচকে কেন্দ্র সুরমা নদীতে চলছিল জনতার উৎসব।
নৌকা বাইচ প্রতিযোগিতায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, সাবেক পৌর
চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, সুদীপ দে, লিয়াকত আলী, ধন মিয়া, আছাব মিয়া, জসিম উদ্দিন সুমেন, নওশাদ মিয়া, দিলোয়ার হোসেন, নৌকা বাইচ পরিচালনা কমিটির উপদেষ্টা মখলিছুর রহমান মুকুল, সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক ছালেক মিয়া, সদস্য আশিক মিয়া, ফজলে রাব্বি জনি, তজম্মুল আলী, মুহিবুর রহমান, লালু মিয়া, সুমন মিয়া, ফরিদ মিয়া, ছায়েদ মিয়া প্রমুখ। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে সিলেটের কানাইঘাট, ২য় স্থান গোলাপগঞ্জ ও ৩য় স্থান ছাতকের নোয়রাই ইউনিয়নের লক্ষ্মীবাউর। বাইচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার পুরস্কার তুলে দেন অতিথিগণ।