ছাতক প্রতিনিধি
ছাতকে সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে সুরমা নদীর চৈকিত্তা এলাকা থেকে অজ্ঞাতনামা এ যুবকের ভাসমান লাশ উদ্ধার করেন ছাতক থানার এসআই সৈয়দ আব্দুল মান্নান। অর্ধগলিত লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ছাতক থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

