দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার দোহালীয়া ইউনিয়নের দেওয়াননগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী আব্দুন নুরের পরিচালনায় বিদ্যালয়ের শিক্ষিকা নিভা রানী দাসের পরিচালনায় কমিটি গঠন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ইউপি সদস্য আব্দুল মতিনকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। পরিচালনা কমিটিতে সহ-সভাপতি রয়েছেন মো.শমসর আলী, শিক্ষা সচিব দেওয়াননগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নীভা রানী দাস, প্রগতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গনেশ চন্দ্র দাস। সদস্য মো.শাহাব উদ্দিন, মো.আব্দুস ছুবান, মো.বাতির আলী, মোছাঃ হাওয়ারুন নেছা, মো.সেলিনা বেগম, মোর্শেদা বেগম। এ সময় উপস্থিত ছিলেন মো.আব্দুল আহাদ, মো.নুরুদ্দিন, আইনুল হক, মশ্রব আলী, রমজান আলী প্রমুখ।

