বিশ্বম্ভরপুরের ভাটিপাড়ায় আঞ্চলিক হরিবাসর

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ভাটিপাড়া গ্রামে আঞ্চলিক হরিবাসর অনুষ্ঠিত হয়েছে। সোমবার  সকাল থেকে দিনব্যাপি হরিবাসরে গীতাযজ্ঞ, ধর্ম আলোচনা, হরিনাম সংকীর্ত্তন ও প্রসাদ বিতরণ করা হয়েছে। উপজেলা সদর এলাকার সনাতনী ১২টি হিন্দু অধ্যুষিত গ্রামের সমন্বয়ে আঞ্চলিক হরিবাসর সংগঠন করা হয়। প্রতি বাংলা মাসের প্রথম সোমবার প্রতিটি গ্রামে এ আঞ্চলিক হরিবাসর দীর্ঘদিন যাবত পালিত হয়ে আসছে। ভাটিপাড়া হরি বাসরে অবসরপ্রাপ্ত শিক্ষক বিধুভূষন দাশের সভাপতিত্বে সনাতনী ধর্ম বিষয় নিয়ে বক্তব্য রাখেন, হিন্দু কল্যাণ সংগঠনের ড.কানু প্রিয় দাশ, সুনামগঞ্জ ইসকনের রাজ সেন গোপাল দাশ,বিশ্বম্ভরপুর গ্রামের চিত্ত রঞ্জন গোস্বামী, উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব স্বপন কুমার বর্মণ প্রমুখ।