ছাতকে সু-সেবা নেটওয়ার্কের ত্রৈমাসিক পর্যালোচনা সভা

ছাতক প্রতিনিধি
ছাতকে সু-সেবা নেটওয়ার্কের ত্রৈ-মাসিক পর্যালোচনা সভা বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং কেয়ার জিএসকে সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তীর সভাপতিত্বে ও সু-সেবা নেটওয়ার্কের সাধারণ সম্পাদক জোসনা বেগমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্যা জয়ন্তী রানী দাস, সাংবাদিক শাহ্ আখতারুজ্জামান, কেয়ার জিএসকে ও সু-সেবা নেটওয়ার্ক ছাতকের প্রজেক্ট অফিসার দিলারা তালুকদার, প্রোগ্রাম সাপোর্ট অফিসার সুমন কুমার দাস. উপজেলা স্বাস্থ্য সহকারী নৃপেন্দ্র কুমার দে, সু-সেবা নেটওয়ার্ক কমিটির কোষাধ্যক্ষ অনিমা মালাকার প্রমুখ।
কেয়ার জিএসকে সিএইচডব্লিউ ইনিসিয়েটি’র কারিগরি সহযোগিতায় উপজেলার মাঠ পর্যায়ে গর্ভবতী নারীদের প্রসবকালীন প্রশিক্ষণ প্রাপ্ত সুদক্ষ প্রাইভেট সিএসবিদের নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত করা হয়। সভায় গত ৩ মাসের উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মা নবজাতক শিশুর সেবা প্রদানের অগ্রগতি ও সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় সু-সেবা নেটওয়ার্কের প্রাইভেট সিএসবি নারী কর্মী বিলকিছ আক্তার, শিউলী বেগম, শাবানা বেগম, সুমেনা বেগম, ফারজানা বেগম, ঝর্ণা রানী দাস প্রমুখ উপস্থিত ছিলেন।