ছাতক বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

ছাতক প্রতিনিধি
ছাতকে ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার উপজেলা বিআরডিবি মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি এবং কোষাধ্যক্ষ পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিরাজ মিয়া সভাপতি এবং জালাল আহমদ কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
এছাড়া সহ-সভাপতি পদে মন্তাজ আলী ও জুলাই মিয়া সমান সংখ্যক ভোট পাওয়ায় লটারীর মাধ্যমে মন্তাজ আলী বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে সামছুল ইসলাম, সদস্য পদে নাজির হোসেন, মাহবুল হক এবং গোলাম জিলানী নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন পরিচালনা কমিটির সভাপতি আক্তার হোসেন।