ছাতকে স্থাপিত হচ্ছে প্রত্যাশিত নৌ-পুলিশ ফাঁড়ি

ছাতক প্রতিনিধি
ছাতকে প্রত্যাশিত নৌ-পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজ বাস্তবায়িত হতে যাচ্ছে। শুক্রবার দুপুরে ছাতকের নৌ-পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য নৌ-বন্দর এলাকা পরিদর্শন করেন সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত নৌ-পুলিশের অফিসার ইনচার্জ ফজলুল হক মল্লিক। দুপুরে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর বাসভবনে তার সাথে সাক্ষাত করেছেন। ছাতকে পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়টি ক’মাস আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদিত হয়। একই সাথে সুনামগঞ্জের টুকেরঘাট, লালপুর, জয়শ্রী, কিশোরগঞ্জের ধনপুর ও মাইজচর এলাকায় নৌ-পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে বলে জানা যায়।