স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন স্টিমার ঘাট (সুরমা মার্কেটের) সারপিনিয়া আবাসিক হোটেলে জহিরুল হক (৪৫) নামের এক কয়লা ব্যবসায়ীর আকষ্মিক মৃত্যুর খবর পাওয়া গেছে। সদর থানা পুলিশ শুক্রবার হোটেল থেকে তার লাশ উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সোয়া ১১ টায় তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত মেন্দী মিয়ার ছেলে মো জহিরুল ইসলাম রাত্রি যাপন করার জন্য সারপিনিয়া হোটেলের ৩০৬ নম্বর কক্ষ ভাড়া নেন। শুক্রবার সকাল থেকে তার বাড়ির লোকজন বার বার ফোন করে না পেয়ে কয়লা ব্যবসায়ি রানা চৌধুরীকে সারপিনিয়া হোটেলে খোঁজ নেওয়ার জন্য অনুরোধ করেন। পরে রানা চৌধুরী দুপুর আড়াই টায় সারপিনিয়া হোটেলে গিয়ে জানতে পারেন ৩০৬ নম্বর কক্ষে জহিরুল হক অবস্থান করছেন। কিন্তু বাহির থেকে জহিরুল ইসলামকে অনেক বার ডাকার পরও কোন সাড়া শব্দ না পেয়ে সদর থানাকে অবগত করেন হোটেল কর্তৃপক্ষ। পরে সদর থানার এসআই রিপন এক দল পুলিশ নিয়ে হোটেলের ৩০৬ নম্বর কক্ষের দরজার সিটকারি ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখেন জহিরুল হক মৃত অবস্থায় পরে রয়েছেন। তার বিছানায় একটি কপের সিরাপের খালি বোতল দেখতে পায় পুলিশ। পুলিশ জহিরুল হকের মৃতদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। সদর মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেন।
- ছাতকে স্থাপিত হচ্ছে প্রত্যাশিত নৌ-পুলিশ ফাঁড়ি
- জামালগঞ্জে জেলে কন্যাকে ধর্ষণ থানায় রাতভর বসিয়ে রেখে বিদায় অতঃপর মামলা


