ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল বৃহস্পতিবার ধারন বাজারে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম আহমদের সভাপতিত্বে ও আব্দুস সহিদের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেব চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপিত বাবুল রায়, অ্যাড. শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, লাভলু আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মখলিছুর রহমান। আরো বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আতিকুর রহমান, কবির আহমদ, আব্দুল আলিম, নিজাম উদ্দিন, আব্দুস সহিদ, লায়েছ মিয়া, আবুল কারাম, ছালিক মিয়া প্রমুখ।


