ছাতক প্রতিনিধি
ছাতকে ব্রাকের উদ্যোগে ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন কর্মসুচীর আওতায় এডডোকেসি কর্মশালা বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে ও ব্রাকের কর্মসুচী সহকারী আব্দুল হালিমের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাক ওয়াস কর্মসুচীর জেলা ম্যানেজার ইউনুস আলী, উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, প্রথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মামুনুর রশীদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা ইয়াসমিন।
এছাড়াও বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, সূর্য্যরে হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, ইমাম মাও. নুরুল হক, ইউপি সচিব এএমএস দুলাল, ব্রাকের কর্মসুচী সহকারী আক্তার হোসেন, খায়রুল ইসলাম, জুবায়দুল ইসলাম, সমরুজ আলী মেম্বার, আজর আলী মেম্বার, দুলাল মিয়া মেম্বার, গ্রাম কমিটির সভাপতি কবির আহমদ মধু, রহমত আলী, শাহাব উদ্দিন, সালেহ আহমদ, মোহাম্মদ আলী প্রমুখ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ব্রাক ওয়াসের উপজেলা ম্যানেজার পুষ্পজিত অধিকারী।
- সরকারি শিক্ষকদের সন্তানকে সরকারি স্কুলেই পড়তে হবে!_প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি
- জগন্নাথপুরে পরিবহন ধর্মঘট স্থগিত


