জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে মিনিবাস মালিকসহ চারটি সংগঠনের ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খান মোহাম্মদ মাইনুল জাকির, জগন্নাথপুর মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম, জগন্নাথপুর মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি আব্দুল মজিদ, সাবেক সভাপতি রব্বানী মিয়া, সহ-সভাপতি আছাব মিয়া প্রমুখ।
সভায় ইমা, লেগুনা,সি,এন,জি এইচ পাওয়ার কলকলিয়া পয়েন্ট পর্যন্ত যাতায়াত করতে পারবে বলে তাদেরকে আশ্বস্ত করায় মিনিবাস মালিক গ্রুপের ডাকা ৭২ ঘন্টা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়।
জগন্নাথপুর মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান নিজামুল করিম জানান, প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আমরা ১টা থেকে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে বিষয়টি নিস্পত্তি করা হয়েছে। পরবর্তীতে বিআরটিসির নীতিমালা অনুযায়ী সীমানা নির্ধারন করা হবে।


