ছাতক প্রতিনিধি
ছাতকে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে নারী-শিশুসহ ১৫ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী কাভারভ্যান (নং-ঢাকা মেট্রো ম-১৪-০৮৪৪)
ও যাত্রীবাহী লেগুনা (নং-সিলেট চ-১১-২০১৩) একে অপরকে ওভারটেক করার চেষ্টা করে আসছে। এক পর্য়ায়ে দেবেরগাঁও নামক স্থানে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রবাহী লেগুনা খাদে পড়ে গেলে নারী-শিশুসহ ১৫ যাত্রী আহত হয়। গুরুতর আহত মনোয়ারা বেগম (২৭), মুরশেদ আলী (১৪), মারুফ আহমদ (০২), মামুন (০৭) ও লিমন (১০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত কালা শাহ (৫২), সুহেল আহমদ (২০), আশরাফ (১৯), হিরামতি (৪৫), তালহা (১১), হুমায়ূন (১৪), আলী আহমদ (১৬) সহ অন্যান্যদের কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ দূর্ঘটনাকবলিত দু’টি গাড়ি আটক করেছে।


