সাচনাবাজার জগন্নাথ জিউড় মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জের সাচনাবাজার শ্রীশ্রী জগন্নাথ জিউড় মন্দিরের নতুন মন্দির নির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সোয়া ১১ টায় মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট শ্রীরামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমের প্রধান স্বামী হৃদয়ানন্দজী     মহারাজ লালন, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অ্যাড. স্বপন কুমার দেব, অ্যাড. সত্যব্রত রায় ভুলু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার নানু, সুনামগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি অ্যাড. স্বপন কুমার দাস রায়, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, সাচনাবাজার শ্রীশ্রী জগন্নাথ জিউড় মন্দির পরিচালনা কমিটির সভাপতি মানিক লাল রায়, সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. নবী হোসেন, সাচনাবাজার শ্রীশ্রী জগন্নাথ জিউড় মন্দির পরিচালনা কমিটির সহ সভাপতি চিত্তরঞ্জন পাল, মন্তোষ সরকার, অসীত চৌধুরী, রতিশ চন্দ্র দে, স্মৃতি ভূষণ হালদার, সহ সাধারণ সম্পাদক  মানিক বণিক, সুধির রায়, অর্থ সম্পাদক সিতাংশু দে, সহ অর্থ সম্পাদক মনিলাল সরকার, সদস্য কৃপেশ চন্দ্র বণিক, অজিত পাল, সুজিত দে, মানস রায়, উজ্জ্বল দে, আবু আচার্য্য, অরুণ তালুকদার, সিতু চৌধুরী, গীবেষ বণিক, পংকজ সরকার, টনিক বণিক, পংকজ রায়, মানিক পাল, অ্যাড. মনিশংকর পাল, সজীব বণিক, দৈনিক আমাদেরসময়ের জেলা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার প্রমুখ।
মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর জগন্নাথ জিউড় নাট মন্দির প্রাঙ্গণে ধর্ম আলোচনা করেন সিলেট শ্রীরামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ।