ছাতক প্রতিনিধি
ছাতকে হত্যা মামলার পলাতক আসামী নিজার আলী (৫০)কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ছাতক শহরের রইছ বোর্ডিং এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। নিজার আলী চাটিবহর গ্রামের মৃত মুছন আলীর পুত্র এবং কোম্পানীগঞ্জের ইছাকলস ইউনিয়নের চাটিবহর গ্রামের মুক্তিযোদ্ধা সন্তান আমির আলী হত্যা মামলার অন্যতম আসামী।
দুপুরে ছাতক শহরের রইছ বোর্ডিং এলাকায় নিজার আলীকে দেখতে পেয়ে মুক্তিযোদ্ধা ইছাক আলীর পুত্র জাবিদ আলী তাকে ঝাপটে ধরলে দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে চাটিবহর গ্রামের আশিক মিয়া ও সুজন মিয়া মোটর সাইকেল যোগে এসে নিহত আমির আলীর ভাই জাবিদ আলীকে মারপিট করে হত্যা মামলার আসামী নিজার আলীকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা চালায়। এসময় সাইফুর রহমান চৌধুরী খোকনসহ বাগবাড়ী গ্রামের লোকজন আসামী নিজার আলী ও আশিক মিয়াকে আটকে রাখতে সক্ষম হন। খবর পেয়ে ছাতক থানার এসআই আব্দুন নুর সাইফুর রহমান চৌধুরী খোকনের মার্কেটের একটি অফিস থেকে নিজার আলী ও আশিক মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।
- জামালগঞ্জে সরকারি বরাদ্দের টাকা জামায়াত নেতার পকেটে!
- ক্যান্সার আক্রান্ত সেন্টু জেগে উঠা ভালবাসাই তাকে বাঁচিয়ে তুলবে


