ছাতক প্রতিনিধি
ছাতকে সুন্নী-কওমী সংর্ঘষে আব্দুল বাছিত বাবুল ও রুবেল মিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন অনাকাংখিত এ ঘটনায় ছাতক উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হিফজুল বারী শিমুল, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম পাবেলসহ রাজনৈতিক নেতৃবৃন্দকে মামলার আসামী করা হতাশাজনক। এক লিখিত বিবৃতিতে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, মুরব্বীয়ান ও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষপে অনাকাংখিত এ ঘটনার দ্রুত অবসান কামনা করছেন তিনি।


