ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলায় খামার যান্ত্রীকিরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সরকারি সহায়তায় দুই জন কৃষকের মাঝে ধান কাটার কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ভারপ্রাপÍ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন কবীর ও উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদের উপস্থিতে রাইসুল আনোয়ার নয়ন ও আবুল হোসেন নামের দুই জন কৃষকের মাঝে এ মেশিন বিতরণ করা হয়।
- ৮ দফা দাবিতে পৌর কাউন্সিলদের কলম বিরতি
- ছাতকে হত্যা মামলায় বিএনপি নেতৃবৃন্দকে জড়ানোয় সাবেক এমপি মিলনের উদ্বেগ


