ছাতকে হামলায় আহত ব্যক্তির মৃত্যু মহিলা আটক

তপন জ্যোতি তপু, ছাতক
ছাতকে প্রতিপক্ষের হামলায় রাকিদ আলী (৫৫) গুরুতর আহত হওয়ার ৬দিন পর চিকিৎসারত অবস্থায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন । নিহত রাকিদ আলী উপজেলার চরমহল্লা ইউনিয়নের        
কামরাঙ্গীচর গ্রামের কলমদর আলীর পুত্র । হামলার ঘটনায় গুরুতর আহত হযে চিকিৎসাধীন রয়েছেন রাকিদ আলীর মেয়ের জামাই নিজামুর রহমান । এ ঘটনায় জাউয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ গত বৃহস্পতিবার রাত ১১টা কামরাঙ্গীচর গ্রামে অভিযান চালিয়ে ঘটানার সাথে জড়িত থাকার অভিযোগে আনোয়ারা বেগম (৩২) নামের এক মহিলাকে আটক করেছে । সে একই গ্রামের আলমাছ আলীর স্ত্রী ।
জানা যায়, গ্রামের কলমদর আলীর পুত্র রাকিদ আলী ও একলাছ আলীর মধ্যে দীর্ঘ দিন থেকে বাড়ীর জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল । সেই বিরোধের জের ধরে একলাছ আলী গত ২৪ ফেব্রুয়ারি সকালে জোর পূর্বক রাকিজ আলীর ভূমি দখল করতে গেলে রাকিদ আলী বাধা দেন । এতে একলাছ আলী ক্ষিপ্ত হয়ে তার দল বল নিয়ে লাঠি-সোটা,ইট-পাথর,দা, সুলপি দিয়ে রাকিদ আলীর উপর অতর্কিত হামলা চালায় । হামলায় রাকিদ আলী গুরুতর আহত হন । তাকে দ্রুত ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে । সেখানে ৬ দিন চিকিৎসারত অবস্থায় থাকার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয় । হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহত রািকদ আলীর মেয়ের জামাই নিজামুর রহমান। এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে ছাতক থানায় ৭জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জাউয়া বাজার পুলিশতদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু আফছার ভূইয়া জানান, এ ঘটনায়  দায়েরকৃত মামলার এজাহারভুক্ত এক মহিলা আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।