ছাতক প্রতিনিধি
ছাতকে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের ৩ ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার সকালে উপজেলার চরমহল্লা ইউনিয়নের হাছননগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম্য বিষয় নিয়ে গ্রামের মৃত মদরিছ আলীর পুত্র কাচা মিয়ার সাথে একই গ্রামের বশর মিয়ার পুত্র আলী হোসেনের বিরোধ চলছিল। সোমবার সকালে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে কাচা মিয়ার বসতঘরে হামলা চালায়। হামলায় কাচা মিয়া(৫০), তার স্ত্রী পরবিনা বেগম(৪০) ও কন্যা রেশমা বেগম (১৬) আহত হয়। আহতদের প্রথমে কৈতক হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কাচা মিয়া জানান, হামলাকারীরা সন্ত্রাসী কায়দায় ঘরে প্রবেশ নির্বিচারে নারী-পুরুষদের পিটিয়ে আহত করে । ঘরের মালামাল ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। বাড়ির গাছ-গাছালী কেটে সাবার করে দেয়।
- বন্যায় জামালগঞ্জে সড়কের ব্যাপক ক্ষয়-ক্ষতি
- ছাতকে নৌ-শ্রমিক নিহতের ঘটনায় থানায় মামলা, ধর্মঘট প্রত্যাহার


