ছাতক প্রতিনিধি
ছাতকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সম্মেলন রোববার শহরের শিববাড়ী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জাতীয় হিন্দু মহাজোটের পৌর শাখার কমিটিসহ উপজেলা ও পৌর যুব ও ছাত্র কমিটি গঠন করা হয়। শিববাড়ী মন্দির প্রাঙ্গণে উপজেলা কমিটির সহ-সভাপতি স্বপন কুমার সিংহের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক তন্ময় চৌধুরী তপুর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য্য।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা হিন্দু মহাজোটের সভাপতি অ্যাড.মিলন ভট্টাচার্য্য, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ঢাকা বিভাগীয় সাংগঠনিক সস্পাদক টিটন কুন্ড, সিলেট জেলা শাখার সহ সভাপতি দুলাল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক অতিন দেব, অর্থ সম্পাদক গনেশ দেব, মহানগর শাখার সাধারণ সম্পাদক গঙ্গেশ দাস, ছাতক উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রবীন্দ্র পাল রাখাল।
বক্তব্য রাখেন, অসিত কুমার দাস, চন্দন পাল, জগৎজ্যোতি ভৌমিক ঝন্টু, জয়ন্ত বৈদ্য, রঞ্জন কুমার দাস, প্রভাস শর্মা, চন্দন চন্দ, বিপন দাস পলাশ, প্রবাল দেবনাথ অপু প্রমুখ। সম্মেলনে গোপাল রঞ্জন দেবকে সভাপতি, সুশীল রায়কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট মহাজোটের কমিটি, প্রবাল দেবনাথ অপুকে সভাপতি ও সুজিত পাল ভুলুকে সাধারণ সম্পাদক করে ৭৫ সদস্য বিশিষ্ট পৌর যুব মহাজোট, বাপ্পী দেবনাথকে সভাপতি ও লিংকন দেবকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পৌর ছাত্র মহাজোট এবং জয়ন্ত বৈদ্যকে সভাপতি, রঞ্জন কুমার দাসকে সাধারন সম্পাদক, প্রভাশ কুমার শর্মা, চন্দন চন্দ, বিপন কুমার দাস পলাশ, স্বপন কুমার দাস. সুজিত সরকারকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ঠ উপজেলা যুব মহাজোট, মোহিত দাসকে সভাপতি, বিলাস পালকে সাধারণ সম্পাদক ও রাজু দেবনাথকে সাংগঠনিক সম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্র মহাজোটের কমিটি গঠন করা হয়েছে। সম্মেলন উপলক্ষ্যে ছাতক শহরে হিন্দু মহাজোটের এক আনন্দ র্যালী বের করা হয়।


