দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান তালুকদার শতাধিক কর্মী সমর্থক নিয়ে এলাকার সাংসদ বর্ষীয়াণ রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেছেন।
সোমবার মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে পৌঁছলে তাকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সহ-সভাপতি
সিরাজউদ দৌলা তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম সাধারণ সস্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, গত উপজেলা নির্বাচনে একদিনের ব্যবধানে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হন। বিএনপি থেকে নির্বাচিত হয়ে দুই বছরের ব্যবধানে পুনঃরায় আওয়ামী লীগে ফিরে আসেন। তার এই ফিরে আসাকে ঘরের ছেলে ঘরে ফিরেছেন বলে মন্তব্য করেছেন দলের নেতাকর্মীরা। অবশ্য বিএনপির নেতাকর্মীরা বলছেন, নিজস্ব স্বার্থ হাসিলের জন্য তিনি বিএনপিতে যোগদান করে স্বার্থ হাসিল করে আবার স্বার্থের জন্যই আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
- ছাতকে হিন্দু মহাজোটের সম্মেলন অনুষ্ঠিত
- গোধারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিআইবির সেবার মান উন্নয়ন বিষয়ক সভা


