ছাতকে ৩শ’ ২৮বোতল ভারতীয় মদ আটক

ছাতক প্রতিনিধি
ছাতকে থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক করা হয়েছে। শনিবার রাতে শহরের তাঁতীকোনা এলাকা থেকে উদ্ধার করা হয় এসব মদ। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার ওসি(তদন্ত) আশরাফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাতীকোনা এলাকার ওয়াজিদ আলীর পুত্র জাহাঙ্গিরের বসত ঘর ও ঘর সংলগ্ন ডোবা থেকে ভারতীয় অফিসার্স চয়েজ ৩শ’ ২৮ বোতল মদ আটক করা হয়। এসময় মদ বিক্রেতা জাহাঙ্গির আলম পালিয়ে যায়।
এ সময় এসআই সোহেল রানা, এসআই অরূপ সাগরসহ থানা পুলিশ অভিযানের সাথে ছিলেন।