ছাতকে ৭ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক

ছাতক প্রতিনিধি
ছাতকে ৭কেজি গাঁজাসহ শফিক আহমদ (২৫) নামের এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের পাবলিক ক্লাব রোড এলাকা থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করেন র‌্যাব-৯ এর একটি দল। গাঁজা বিক্রেতা শফিক মিয়া উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বাঘারাই গ্রামের বিলাল আহমদের পূত্র। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি দল রাতে শহরের ক্লাব রোড় এলাকায় অভিযান চালিয়ে কাপড়ের একটি ব্যাগে ভর্তি ৭ কেজি গাঁজাসহ শফিক আহমদকে গ্রেফতার করে। পরে রাতেই তাকে ছাতক থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‌্যাব-৯ উপ-শাখার এসআই মোশারফ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন।