ছাতক প্রতিনিধি
ছাতকে অফিসার্স ক্লাবের উদ্যোগে চার কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে অফিসার্স ক্লাবে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরীকে অবসরজনিত ও ছাতক উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উপ-আঞ্চলিক কেন্দ্রের সহকারি পরিচালক সিদ্দিকুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার এবং ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক মমিনুর রহমানের বদলীজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে এবং ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবীবের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন। বিদায়ী অতিথির বক্তব্য রাখেন সিদ্দিকুর রহমান, মাসুদ সরকার।
বক্তব্য রাখেন ডাক্তার তোফায়েল আহমদ সনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম মিয়া, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল কাদির, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, সুর্যের হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম প্রমুখ।
সভায় সাংবাদিক আমিনুল ইসলাম আজির, আমির আলীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা সভা শেষে সকল বিদায়ী অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
- ছাতকে প্রশাসন ও সুধীজনদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়
- গোয়ারছড়া-কলাউড়া-ইয়াখড়ি সড়ক/ কাদা ও গর্তে ভরা, আছে সাকোঁও


