ছাতক ইউপি-ছাতকের ১৩ ইউনিয়নে আ.লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত

বিজয় রায়, ছাতক
ছাতক ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও ২০দলীয় জোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। উপজেলার ১৩ ইউনিয়নে আওয়ামী লীগ ও ২০দলীয় জোটের ২৬জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। উভয় দলের স্থানীয় নীতিনির্ধারকরা জানান, স্ব-স্ব দলের পর্যবেক্ষক টিমের দেয়া তথ্য অনুসারে তৃণমুল পর্যায়ে যারা জনপ্রিয় তাদেরকেই দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এর মধ্যে বেশীর ভাগ বর্তমান চেয়ারম্যানরাই দলীয় মনোনয়ন লাভ করেছেন বলে দলীয় সুত্রে জানা গেছে।
দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণার বিষয়টি দৈনিক সুনামগঞ্জের খবরকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সদস্য সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন।  
ছাতক সদর ইউনিয়নে সাইফুল ইসলাম, ইসলামপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল হেকিম, নোয়ারাইয়ে বর্তমান চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, কালারুকায় সাবেক চেয়ারম্যান আবুল অদুদ, উত্তর খুরমায় বর্তমান চেয়ারম্যান বিল্লাল আহমদ, চরমহল্লায় বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁওয়ে বর্তমান চেয়ারম্যান সুন্দর আলী, সিংচাপইরে জেলা যুবলীগ নেতা সাহাব উদ্দিন সাহেল, জাউয়াবাজারে বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম,  
দক্ষিণ খুরমায় বর্তমান চেয়ারম্যান আব্দুল মছব্বির, ছৈলা-আফজলাবাদে সাবেক চেয়ারম্যান গয়াছ আহমদ, দোলারবাজারে সায়েস্তা মিয়া ও ভাতগাঁওয়ে বর্তমান চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টারকে আ.লীগের প্রার্থী মনোনীত করা হয়েছে।
২০ দলীয় জোটের মধ্যে ১২টিতে বিএনপি ও ১টিতে খেলাফত মজলিসের প্রার্থী দেয়া হয়েছে। ছাতক সদর ইউনিয়নে বিএনপির জাহেদুল ইসলাম আহবাব, ইসলামপুরে খেলাফত মজলিসের মাও. আকিক হোসাইন, নোয়ারাইয়ে বিএনপির সাবেক চেয়ারম্যান জোয়াদ আলী তালুকদার, কালারুকায় বর্তমান চেয়ারম্যান নজরুল হক, উত্তর খুরমায় বিএনপির আব্দুল আলিম, চরমহল্লায় বিএনপির হাসনাত আহমদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁওে বিএনপির দেলোয়ার হোসেন নাজমুল, সিংচাপইরে বিএনপির গাজী লিটন, জাউয়াবাজারে বিএনপির এনাম আহমদ, দক্ষিণ খুরমায় বিএনপির জাহাঙ্গির আলম, ছৈলা-আফজলাবাদে বিএনপির সাহেদ মিয়া, দোলারবাজারে বিএনপির নুরুল আলম ও ভাতগাঁওয়ে বিএনপির ছমির উদ্দিন মাস্টারকে ২০দলীয় জোটের প্রার্থী মনোনীত করা হয়েছে।