ছাতক ইমারত নির্মাণ শ্রমজীবী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

ছাতক প্রতিনিধি
ছাতক বাজার ইমারত নির্মাণ শ্রমজীবী সমবায় সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার শহরের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন চৌধুরী মার্কেটে সমিতির কার্যালয়ে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে ৬০ জন ভোটারের মধ্যে ৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে চাকা প্রতীকে ৩০ ভোট পেয়ে আরকুম আলী সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি ফেরদৌস আহমদ বাবুল মিয়া চেয়ার প্রতীকে পেয়েছেন ২২ ভোট। সহ-সভাপতি পদে আম প্রতীকে ২৭ ভোট পেয়ে শাহজাহান মিয়া নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘড়ি প্রতীকে কয়েছ মিয়া পেয়েছেন ২৫ ভোট।
এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে শাহীন মিয়া, কোষাধ্যক্ষ পদে ফজল মিয়া, সদস্য পদে শামছ উদ্দিন, সেলিম উদ্দিন, ময়না মিয়া, সাইদুল মিয়া, হোসাইন মিয়া, শামীম মিয়া, শাহজাহান মিয়া (২) ও কাছা মিয়া নির্বাচিত হন।
নির্বাচন পরবর্তী সভায় সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাইয়ুম কে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়। অন্যান্য উপদেষ্টারা হলেন বারিক মিয়া আবু শামা, মোশারফ হোসেন ও ফেরদৌস আহমদ বাবুল।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও রিটানিং কর্মকর্তা আব্দুল কাইয়ুম এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সমিতির সাবেক সহ-সভাপতি বারিক মিয়া। এছাড়া সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও সদস্য সামছ উদ্দিন, সেলিম উদ্দিন নির্বাচন পরিচালনায় সহায়তা করেন। নির্বাচনে সমিতির ১২টি পদের মধ্যে সভাপতি ও সহ সভাপতি পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।