বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদল।
শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা সদরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোহিনুর আলমের সভাপতিত্বে ও দিগেন্দ্র বর্মন ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইসমাউজ্জামান উজ্জ্বল’র পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক শাকিল আহমদ, এনামুল হক, মোশাহিদ আলম, শাহিন আলম, জাকির আহমদ, সদস্য সাবুল করিম, কলেজ শাখার সদস্য নোমান আহমদ, মাসুম আহমদ, তারেক মিয়া, শিপু, রকি আহমদ, সরোয়ার হোসেন, মহিম আহমদ, মিঠু প্রমুখ।


