ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ডিপ্লোমা শিক্ষার্থীদের নবীনবরণ

ছাতক প্রতিনিধি
ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৪বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান মঙ্গলবার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী জামিউল আক্তার খোন্দকারের সভাপতিত্বে ও জুনিয়র ইন্সট্রাক্টর (ড্রেস মেকিং) আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক প্রকৌশলী আব্দুল হান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ। বক্তব্য রাখেন, কলেজের চীপ ইন্সট্রাক্টর (ফার্ম মেশিনারী) আনোয়ারুল ইসলাম, ইন্সট্রাক্টর (ওয়েল্ডিং) ওমর ফারুক, ইন্সট্রাক্টর বিল্লাল হোসেন, মুজিবুল ইসলাম, অভিভাবক গোলাম ইকবাল, আলমগীর আহমদ তালুকদার, শিক্ষার্থী মোস্তফা কামাল, সোলাইমান হোসেন, শামীম আহমদ ও সাইদ মিয়া।