দোয়ারাবাজার প্রতিনিধি
ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ মাঠে ৫’শ অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সিলেটের আল হারামাইন হাসপাতালের অর্থায়নে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন খাদ্য সামগ্রী বিতরণ করেন।
কাড়ইলগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, আল হারামাইন হাসপাতালের এক্সিকিউটিভ কর্মকর্তা গোলাম মাহমুদ শিপলু, আবু রায়হান উজ্জ্বল, রাব্বী আহমেদ হাসান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিফজুল বারী শিমুল, বিএনপি নেতা শামসুর রহমান বাবুল, মোশাররফ হোসেন, কয়েছ আহমদ, মনির উদ্দিন মেম্বার, খায়ের উদ্দিন, লিজন তালুকদার, আব্দুল কাইয়ুম, গোলাম মোস্তফা, রাসেল আহমদ মেম্বার প্রমুখ।
এদিকে দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ মাঠে খাদ্যসামগ্রী বিতরণ কালে ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল বারী, বিএনপি নেতা ফারুক আহমদ, হাবিবুর রহমান, রিগেন পাশা, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিশ্বম্ভরপুরে প্রতিবন্ধী ও অসচ্ছলদের মাঝে আশা’র ত্রাণ বিতরন
- কোরআনের আলো প্রতিযোগিতায় সেরা ১০-এ হাফেজ রায়হান


