ছাতক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিলেন তাপস চৌধুরী

ছাতক প্রতিনিধি
ছাতক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন ৭নং ওয়ার্ডের টানা ৪বারের নির্বাচিত কাউন্সিলর তাপস চৌধুরী। রবিবার আনুষ্ঠানিকভাবে তিনি ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নেন। পৌর মেয়র আবুল কালাম চৌধুরী এক সপ্তাহের সরকারী সফরে যুক্তরাজ্য অবস্থান করাকালীন সময় পর্যন্ত তাপস ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন।