সুনামগঞ্জ কালচারাল ফোরাম’র ২ দিনব্যাপী অনুষ্ঠান শুরু আজ

স্টাফ রিপোর্টার
“সাধনা হোক মননে চলনে কথনে/সাধনা হোক শান্তির আহবানে” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মা দিবস ও সুনামগঞ্জ কালচারাল ফোরাম’র ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে আজ। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ মঙ্গলবার সন্ধ্যায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য অ্যাড. শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী।
২য় দিন বুধবার অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
এছাড়াও দুই দিনব্যাপী অনুষ্ঠানে সরকারি  
কর্মকর্তাবৃন্দ, গবেষক এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠান উদযাপনের সহযোগিতায় রয়েছে থিয়েটার সুনামগঞ্জ এবং মিডিয়া পার্টনার এয়ারলিংক স্যাটেলাইট।