ছাতক প্রতিনিধি
ছাতক পৌরসভায় যুক্তরাজ্যের কেনারী গ্রুপের-এসোসিয়েট ডাইরেক্টর মি.জাকির খান, টাওয়ার হ্যামলেটস’র কাউন্সিলর মি. মাইয়ূম মিয়া তালুকদার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এসোসিয়েশনের ইউকে সদস্য জামাল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক কফিল উদ্দিনের পরিচালনায় এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি জাকির খান, মাইয়ূম মিয়া তালুকদার, জামাল হোসেন, পৌর সচিব মাহমুদ আলম মামুন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, পৌরসভার সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, পৌর কাউন্সিলর
তাপস চৌধুরী, আখলাকুল আম্বিয়া সোহাগ, নওশাদ মিয়া, জসিম উদ্দিন সুমেন, ধন মিয়া, দিলোয়ার হোসেন, আছাব মিয়া, সুদীপ দে, সামছুন্নাহার, মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলী।
সভায় আ.লীগ নেতা জয়নাল আবেদীন তালুকদার ধলা মিয়া, শাহীন চৌধুরী, আহবাব মিয়া তালুকদার সাজু, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, শিক্ষক নিজাম উদ্দিন, ফারুক আহমদ, মানিক মিয়া লিটু, সাবিনা বেগম, ফারহানা আম্বিয়া, কাকলী দেবনাথ উপস্থিত ছিলেন। সভা শেষে অতিথিদের হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।


