ছাতক প্রতিনিধি
ছাতক প্রেসক্লাবের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন কর্মসুচী শনিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, সদস্য সুদাম চন্দ্র দেব, আ.লীগ নেতা ডা. রেদওয়ানুল হক আরজু, ছাতক ডিগ্রীকলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, ছাত্রদল নেতা এমরান আহমদ প্রমুখ।
মানববন্ধনে হাফিজ মাও. গৌছ উদ্দিন, নুরুল ইসলাম, আমিরুল ইসলাম, রহিম আলী, কামাল হোসেন, সাইফুল ইসলাম, শহিীন মিয়া, ওয়াহিদুল হক, শফিক মিয়া, আবুল হোসেন মনাই, লিপন মিয়া, আমিরুল ইসলাম, ফটো সাংবাদিক আমির আলী, মাহবুব আলম সেলিমসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা বলেন, নিজেদের গা বাঁচাতে জঙ্গিরাও এসব জঙ্গি বিরোধী মানববন্ধন ও সভা-সমাবেশ কৌশলে পালন করছে। তৃণমুল পর্যায়ে ঘাপটি মেরে থাকা এসব জঙ্গি ও তাদের অর্থ যোগানদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় নিতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে বক্তারা সকলের প্রতি আহবান জানান।
- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪ লাখ ৭০ হাজার টাকা অনুদান প্রদান করেছে ঝিগলী এডুকেশন ট্রাষ্ট ইউকে
- দ. সুনামগঞ্জে শিক্ষার্থীদের ভাড়া কমানোর দাবিতে স্মারক প্রদান


