পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব বীরগাঁওয়ে ছাত্রছাত্রীদের যাতায়াত ভাড়া অর্ধেক করার দবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেছে পূর্ব বীরগাঁও স্টুডেন্ট ফোরাম নামক একটি স্থানীয় সামাজিক সংঘটন।
শনিবার বিকালে পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদ ভবনে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইবাদত হোসেনের হাতে এই স্মারকলিপি তুলে দেন সংঘটনের নেতারা।
এসময় উপস্থিত ছিলেন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর কালাম, ৪নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান, প্যানেল চেয়ারম্যান দিদারুল হক, ইউপি সচিব সজীব কান্তি দাশ, সংঘটনের সভাপতি জাহিনুল হক, সহ সভাপতি রায়েজ নূর, সাংগঠনিক স¤পাদক শহিদ নূর আহমদ।
স্মারকলিপিতে বীরগাঁও থেকে যেসব শিক্ষার্থী পাগলা হাইস্কুল এন্ড কলেজ অথবা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আসে তাদের যাতায়াত ভাড়া অর্ধেক করার দাবি জানানো হয়।
দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ইবাদত হোসেন স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,‘’আমি বিষয়টি নিয়ে গাড়ির মালিক ও শ্রমিকদের সাথে আলাপ করবো। যত তাড়াতাড়ি সম্ভব এটি বাস্তবায়নের চেষ্টা করবো।’
- ছাতক প্রেসক্লাবের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন
- ছাতকে সিএনজি ওয়ার্কসপ শ্রমিক ১০ দিন ধরে নিখোঁজ


