ছাতক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নতুন মোবাইল নাম্বার

ছাতক প্রতিনিধি
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ছাতক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের মোবাইল নাম্বার পরিবর্তন করা হয়েছে। বর্তমান (পুরাতন) ব্যবহৃত নাম্বারগুলোর পরিবর্তে নতুন মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য সকল সচেতন মহলের প্রতি আহবান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ছাতক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
স্টেশন অফিসারের দেয়া তথ্য অনুযায়ী, ছাতক ফায়ার স্টেশনের নতুন মোবাইল নাম্বার ০১৯০১-০২৩৭০০ এবং স্টেশন অফিসারের ব্যবহৃত নাম্বার ০১৯০১-০২৩৬৯৯। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিস সেবা যেমন-অনাকাংখিত অগ্নিকান্ড, যে কোনা ধরনের দুর্ঘটনা, পানিতে ডুবে যাওয়া, উদ্ধার সহ প্রয়োজনীয় কর্মকান্ডে নতুন নাম্বারে যোগাযোগ করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। চলতি বছরের জুলাই মাস থেকে নতুন নাম্বার গুলো নিয়মিত সচল থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।