সু.খবর রিপোর্ট
‘মজবুত পুষ্টির ভিত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ প্রতিপাদ্য কে সামনে রেখে দোয়ারাবাজারে উদ্বোধন করা হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আবু সালেহীন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আল আশরাফী চৌধুরী বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খাঁন, লক্ষ¥ীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম, ডা. মতিউর রহমান, ডা: মাহফুজুর রহমান, ডা. শরীফুল ইসলাম, ডা. ইশতিয়াক আহমদ শিকদার, দোয়ারাবাজার প্রেসক্লাবে সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী প্রমুখ।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মো. সাদিউর রহিম জাদিদ।
নিউট্রেশন সূচনা প্রকল্পের টেকনিক্যাল অফিসার এ কে শামীম আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজা আক্তার রিনা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা আব্দুল্লাহেল মারুফ ফারুকী।
বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান, বাদাঘাট (দ.) ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রমজানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সালাউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আল আমিন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, পলাশ ইউপি প্যানেল চেয়ারম্যান স্বপন পাল, ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি মাওলানা ফজলুল হক, মুক্তিখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিবুর রহমান।
৭ জুন থেকে ১৩ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী পুষ্টি বিষয়ক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সকলের উপস্তাতি ও অংশগ্রহণের জন্য আহবান জানানো হয়। এছাড়া একই স্থানে উপজেলা পৌষ্টির সমন্বয় কমিটির সভা ও অনুষ্ঠিত হয়।
সদর
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সিভিল সার্জনের প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইপিআই ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে পৌর শহরের ইপিআই ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন, সিনিয়র স্বাস্থ্য কমকর্তা মো. ওমর ফারুক, জেলা সেনিটারী শেখর কান্তি পাল প্রমুখ।
- ছাতক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নতুন মোবাইল নাম্বার
- ছাতকে ডাচ বাংলা ব্যাংকের সিআরএম মেশিন চালু


