ছাতকে ডাচ বাংলা ব্যাংকের সিআরএম মেশিন চালু

ছাতক প্রতিনিধি
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড গ্রাহকদের সুবিধার জন্য ছাতকে সর্বপ্রথম চালু করেছে টাকা জমা দেওয়ার সিআরএম মেশিন। যার মাধ্যমে সকল গ্রাহক ২৪ ঘন্টা টাকা জমা এবং উত্তোলন করতে পারবেন। এই মেশিনের মাধ্যমে টাকা জমা দেওয়ার সাথে সাথে একাউন্টে জমা হয়ে যায় এবং জমা নিশ্চিত করে রশিদ প্রদান করে। এর মাধ্যমে টাকা জমা, উত্তোলন, ক্রেডিট কার্ডের বিল প্রদান, ফান্ড ট্রান্সফার, ব্যালেন্স অনুসন্ধান করা যায়।
ডাচ বাংলা ব্যাংক ছাতক উপজেলার ছাতক শহর, গোবিন্দগঞ্জ ও জাউয়া বাজারে ৬ টি ফাস্ট ট্র্যাক এবং ছাতক ও গোবিন্দগঞ্জ শাখায় এই সুবিধা প্রদান করা হচ্ছে। মঙ্গল বার থেকে ছাতক শহরের ব্যাংক শাখায় সিআরএম মেশিন চালু করা হয়। বাব্যবসায়ীরা যে কোন সময় তাদের প্রয়োজন অনুসারে সারা দেশের ডাচ বাংলা ব্যাংকের ব্যাংক একাউন্ট, রকেট একাউন্ট ও এজেন্ট ব্যাংকিং একাউন্টে কোন চার্জ ছাড়া টাকা জমা করতে পারবেন। সিআরএম মেশিনে টাকা জমা, উত্তোলন ও স্থানান্তরও করা যায়। এমনকি সরকারি বন্ধের দিনেও টাকা জমা দানের সুবিধা প্রদান করে এই মেশিন।
ছাতক শাখার ম্যানেজার জহির আহমদ চৌধুরী জানান, গ্রাহকদের সুবিধা বিবেচনা করে ডাচ বাংলা ব্যাংক ২৪ ঘন্টা সারা বছর এই সুবিধা প্রদান করবে। গ্রাহকদের সহযোগিতা করার জন্যে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা সর্বদা প্রস্তত রয়েছেন।