সেজুফার কেউ রইলো না

স্টাফ রিপোর্টার
১৭ বছর আগে সন্তান সম্ভাবা সেজুফা বেগম স্বামী শাজাহান ভূইয়ার সঙ্গে বনিবনা না হওয়ায় শাল্লার রাহুতলা গ্রাম থেকে বাবার বাড়ি দিরাইয়ের ভাটিপাড়ায় ফিরে আসেন। ওখানেই সন্তান বাদশা মিয়া’র জন্ম। এর বাড়ি, ওর বাড়ি গৃহ-পরিচারিকার কাজ করেই বাদশাকে বড় করেছেন তিনি। অভাগা সেজুফা’র একমাত্র অবলম্বন সন্তান বাদশাই দুর্ঘটনায় প্রাণ হারানোয় কাঁদতে কাঁদতে বারবার মুর্ছা যাচ্ছিলেন তিনি।
গ্রামের ইউপি সদস্য সামিন নূর জানালেন, সেজুফা একমাত্র সন্তান হারিয়ে পাগল প্রায়। দুর্ঘটনায় সেজুফার বাবা আব্দুল কাদিরও গুরুতর আহত হয়েছেন।