স্টাফ রিপোর্টার
দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের আয়োজনে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সম্মেলন হলে ‘ছাতক মুক্ত দিবস-৭১’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সভাপতি রাহেল আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান চৌধুরী বকুল, সিলেট জজ কোর্টের ভিপি, জিপি ও দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের উপদেষ্টা অ্যাড. রাজ উদ্দিন, অতিরিক্ত পিপি অ্যাড. সামছুল ইসলাম, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ সাধারণ সম্পাদক দেওয়ান অর রাজা চৌধুরী, দোয়ারাবাজার লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল হক, ছাতকের উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত, বিশিষ্ট সমাজসেবক সদরুল আমিন সুহানসহ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সদস্যবৃন্দ। আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


