বিশ্বম্ভরপুরে রিভার প্রদর্শনী ও কৃষক মাঠ দিবস

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে খামার যান্ত্রিককরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প-২ পর্যায়ের আওতায় পৃথকভাবে দু’টি রিপার প্রদর্শনী ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার  দুপুরে উপজেলার চাঁনপুর আইপিএম কৃষক মাঠ স্কুলের আওতাধীন কৃষক মোজাম্মেল হোসেনের জমিতে রিপার মেশিন দ্বারা আমন ধান কর্তন প্রদর্শনীর পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এলাকার কৃষক     ও আইপিএম স্কুলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক মীর বজলুর রশিদ।
উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা হুমায়ূন কবিরের পরিচালনায় আরোও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কমকর্তা মোকশেদুল হক, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, কৃষক মতিউর রহমান,উপজেলা উপ  হকারী কৃষি কর্মকর্তা রোমন কান্তি শর্ম্মা, উপ সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান মনির, বিল্লাল হোসেন, নিশীত শর্ম্মা, হুমায়ূন কবির প্রমুখ ।
অপরদিকে বিকালে বোয়ালিয়া আইপিএম কৃষক মাঠ স্কুল এলাকার আমন জমিতে রিপার মেশিন দ্বারা ধান কর্তন শেষে হাজী আব্দুল আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক মীর বজলুর রশিদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা। হুমায়ূন কবিরের পরিচালনায় আরোও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কমকর্তা মোকশেদুল হক, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, কৃষক নূর ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,‘বর্তমান কৃষি বান্ধব সরকারের উন্নত প্রযুক্তি সহজ শর্তে ভর্তূকির মাধ্যমে কৃষকদের মাঝে সরবরাহ করছেন। এগুলো কাজে লাগিয়ে দেশের কৃষি উৎপাদনে সহায়ক ভূমিকা রাখবে এবং উৎপাদিত ফসল সময়মত সহজে সোনার ফসল ঘরে তুলা যায় এ জন্য উক্ত রিপার মেশিনের বিকল্প নেই।