মঙ্গলবার রাতে সোয়েজ আলী নামের এক সন্ত্রাসীর ছুরিকাঘাতে শহরের উকিলপাড়ায় দোয়ারাবাজার ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারি কর্মকর্তা (তহশিলদার) মিহির চক্রবর্তী সামু গুরুতর আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখা।
বুধবার এক বিবৃতিতে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কাজী শামছুল হুদা শোয়েল ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। নেতৃবৃন্দ
গ্রেফতারকৃত সোয়েজ আলীর কঠোর শাস্তির দাবি করেন। (প্রেস বিজ্ঞপ্তি)


