স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি ও ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল।
বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে পৌর শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করতে চাইলে কামারখালী পয়েন্টে পুলিশ বাধা দেয়।
পরে সেখানেই জেলা ছাত্রদলের সভাপতি মো.রায়হান উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ মো.ইউসুফ ফরহাদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমসদ মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, আতম মিসবাহ, যুগ্ম-সম্পাদক মনাজ্জির হোসেন সুজন, অ্যাড. আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফয়েজ আহমেদ, যুগ্ম- সম্পাদক আজিজুর রহমান সৌরভ, মুমিত ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সভাপতি আমানুল হক রাসেল, শামসুদ্দোহা, যুগ্ম-সম্পাদক তোফাজ্জল হোসেন, মমিনুল হক কালারচান, সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, স্বেচ্ছা সেবকদলের সহ সভাপতি সোহেল মিয়া, মোস্তাক আহমদ, শাজান আহমদ, খালেকুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক মুনাজ্জিও হোসেন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম দুলু,সাংঠনিক সম্পাদক অ্যাড.আহাদ জোয়েল, ছাত্রদল নেতা আনোয়ার আলম প্রমুখ।


