স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুরে দেশের সর্ববৃহৎ মিছাখালি রাবারড্যামের শনিবারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বক্তব্য রাখার সময় প্রচ- বেগে ঝড়-বৃষ্টি আসায় বক্তব্য দিতে পারেননি তিনি। বক্তব্যের শুরুতেই ঝড় বৃষ্টি শুরু হয়।
মন্ত্রী এসময় ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগ নেতাদের বলেন, ‘তোমাদের সকলের বক্তব্য দেওয়া লাগে, এজন্য অনেক ভালো অনুষ্ঠান ভালভাবে শেষ করা যায় না’।
প্রসঙ্গত. মিছাখালি রাবারড্যামের উদ্বোধনী অনুষ্ঠানে- বক্তা ছিলেন ১৯ জন। বেলা সাড়ে ১১ টায় শুরু হওয়া বক্তব্য পর্ব দুপুর দেড় টায়ও শেষ হয়নি। কেবল ছাত্রলীগের বক্তা ছিলেন ৩ জন। এরা হলেন- উপজেলা ছাত্রলীগের সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক।


