ছাত্রলীগের সভা ও আনন্দ মিছিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়ায় ইউনেস্কোকে অভিনন্দন জানিয়ে জেলা ছাত্রলীগ ও সুনামগঞ্জ সরকারি কলেজ শাখা আলোচনা সভা ও আনন্দ মিছিল করেছে।
এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা জিসান এনায়েত রেজা ও পরিচালনা করেন সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী।
এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা     আমিনুল ইসলাম, আশরাফুল আলম সেতু, মেহেদী হাছান রাহি, মকবুল হোসেন, আসলাম পারভেজ, নাজিম হাছান, শাকিল আহমেদ ফয়সাল, ইকরাম আলম পীর, রফিকুল ইসলাম, রোকনুজ্জামান রোকন, শাওন হাছান, অমিতাভ তালুকদার অয়ন, আকাশ আহমেদ, জাবের আহমেদ, রেজুয়ান ফয়সাল, রাজন দেব, রনি আহমেদ, ফাহিম আহমেদ, নিক্সন খান, আল আমীন, শুভ, নুরুল আমীন, পলাশ, সিহাব, মিজান, আরিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি