স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো..সাবিরুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ। শনিবার সকাল ১০টায় ফাইলেরিয়াসিসি নিমূল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রম, রোগ নিয়ন্ত্রণ শাখার সহযোগিতায় ও সিভিল সাজর্নের কার্যালয়ের আয়োজেন এসময় অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ১টি করে কৃমি নিয়ন্ত্রণ ট্যাবলেট খাওয়ানো হয়।
স্কুলের প্রধান শিক্ষক ও আরডিএসএ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুল হক সরকার’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর হাসপাতালে কর্মরত সিনিয়র কনসালটেন্ট (ডেন্টাল) ডা. নুরুল আমিন, ডেন্টাল সার্জন ডা. ইসহাক আলী, সিনিয়র হেলথ এডুকেশন অফিসার জনাব মোহাম্মদ ওমর ফারুক, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. সুলেমান মিয়া।
অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীদের জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একটি করে টুথপেস্ট ও টুথ্ ব্রাশ বিতরণ করেন।
এদিকে বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার ধারারগাঁও গ্রামস্থিত মাস্তুুরা মবশি^র সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কৃমিনাশক টেবলেট খাওয়ানোর এ কর্মসুচির উদ্বোধন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. রামপদ রায়।
এসময় স্বাস্থ্য পরিদর্শক মো. মমিনুল হক, কপিল কিষন দাশ, নাজমা জাহান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. জাকির হোসেন সরকার, সাংবাদিক হোসাইন মাহমুদ শাহীন, মাস্তুরা মবশি^র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল চন্দ্র শীল ও সহকারী শিক্ষিকা স্মৃতিশ্যাম পুরকায়সস্থ সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিনিধি, শিক্ষার্থী ও স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সকল শিক্ষার্থীদেরকে প্রথমে হাত ধোওয়া এবং বনরুটি ও কলা খাওয়ানো হয়।
এদিকে জামালগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হয়েছে। শনিবার সকালে সিরাজুল ইসলাম শেখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কৃমির ট্যাবলেট খাওয়ানোর মাধমে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।


